রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাদের মোল্লার ফাঁসি ক্ষুদেবার্তায় গৃহযুদ্ধের হুমকি!

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৫১৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি হলে দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়ে মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো হচ্ছে। সোমবার অজ্ঞাত একটি নম্বর থেকে এসব ক্ষুদেবার্তা পাঠানো হচ্ছে।
সরকারকে স্বৈরাচারী বলে অভিযোগ করে বার্তায় বলা হয়েছে, ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে। যেকোনো সময় ফাঁসি কার্যকর করা হবে। সরকার বুঝতে পেরেছে তাদের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা মরণ কামড় দিতে চাচ্ছে। এর মাধ্যমে জাতিকে দুইভাগে ভাগ করার চেষ্টা চলছে বলেও ক্ষুদেবার্তাটিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে শেখ হাসিনা তাঁর পরিবার নিয়ে বিদেশে পারি দেবেন বলে অপপ্রচার চালানো হচ্ছে।
গোয়েন্দা সংস্থার সদস্যরা ধারণা করছেন, জামায়াত-শিবির চক্র কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এসব নাশকতা সৃষ্টিকারীদের ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। এখন শুধু এটি কার্যকরের অপেক্ষা। তবে নিয়ম অনুযায়ী কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com