শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আল্লাহ পথে গোপনে দান করা সব চেয়ে উত্তম

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৯৮৩ বা পড়া হয়েছে

মহান আলাহ তা’আলার অমীয় বাণী আর নামাজ প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। রাসুল (সঃ) বলেন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ১. কালেমা ২. নামাজ কায়েম করা ৩. যাকাত আদায় করা ৪. রোজা রাখা ৫. হজ্ব করা। আল্লাহ তা’আলা এরশাদ করেন, বড় সর্বনাশ সে সব নামাজীর জন্যে যারা স্বীয় নামাজ ভুলে যায়। আর যারা সোনা  রোপা আল্লাহর পথে ব্যয় না করে জমা করে রাখে। আপনি তাদের যন্ত্রণাময় আজাবের সংবাদ দিন। আল্লাহর পথে ব্যয় এর অর্থ হল যাকাত প্রদান করা, যারা পরহেজগার, দুনিয়া ত্যাগী, এমন মিসকীন, ফকীর ও অভাবী লোকদের দান-খয়রাত করা। এদের দান-খয়রাত করলে সম্পদ বৃদ্ধি পায়। রাসুল (সঃ) বলেন, তোমরা মোত্তাকী লোক ছাড়া অন্য কারো খাদ্য খেয়ো না এবং তোমাদের খাদ্যও যেন মোত্তাকী লোক ছাড়া কেউ না খায়। নিঃস্ব লোকদেরও সাহায্য করা উচিত। আত্মীয়-স্বজনের প্রতিও বিশেষ দৃষ্টি রাখা কর্তব্য। কেননা আত্মীয়-স্বজনকে যদি সাহায্য করা হয় তবে একদিকে যেমন দানের সওয়াব লাভ হবে। অন্যদিকে আত্মীয়তার হকও আদায় হবে। যে আত্মীয়তার হক আদায় করে সে প্রচুর নেকী লাভ করে। দান-খয়রাত গোপনে করা সবচেয়ে উত্তম। এতে একদিকে যেমন রিয়া থেকে রক্ষা পাওয়া যায়। অপর দিকে গ্রহীতাও লোকসম্মুখে লজ্জা থেকে রক্ষা পায়। রাসুল (সঃ) বলেন, গোপন দান আল্লাহ তা’আলা ক্রোধ নিবারণ করে। নবীজী এরশাদ করেন, সাত ধরণের লোককে আল্লাহ তা’আলা হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যে দিন এছাড়া আর কোন ছায়া থাকবেনা। তাদের মধ্যে এক ধরণের তারা, যারা আল্লাহর পথে এত গোপনে দান করে। তার বাম হাতও জানতে পারেনা সে কি দান করেছে। তোমরা অনুগ্রহ করে প্রকাশ করে কিংবা কষ্ট দিয়ে তোমাদের দান বরবাদ করোনা। দান গোপন রাখা এবং ভুলে যাওয়া উচিত। কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ যাকেই তুমি দান করনা কেন, পূণ্য তোমার হবেই। কৃতজ্ঞ হৃদয় আল্লাহর দরবারে পুরস্কৃত হবে আর অকৃতজ্ঞ শাস্তি পাবে। কিন্তু দাতা সর্বাবস্থায় পুরস্কৃত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com