বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্তমান সরকারের উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। গতকাল রবিবার বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আব্দুল মজিদ খান একথা বলেন। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ একদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত ৪০ বছরেও কোন সরকার তা করতে পারেনি। ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সহ-সভাপতি আব্দুল কাদির তুফানী, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও শাহজাহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, মারুফ মিয়া, ফয়ছল আহমদ। এছাড়া আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com