সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পইল দীঘির পশ্চিমপাড় মসজিদে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহ্ নেওয়াজের মাইক প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল দীঘির পশ্চিম পাড়ে মেম্বার আজগর আলীর বাড়িতে নির্মিত পাঞ্জেগানা মসজিদে মাইক প্রদান করেছেন নবীগঞ্জের টঙ্গীটিলা দরবার শরীফের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহ্ নেওয়াজ। গতকাল বাদ জুম্মা দৈনিক খোয়াই কার্যালয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক হস্তান্তর করা হয়। খোয়াই ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা যথাক্রমে দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান ও যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী তাদের হাতে মাইক হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আবু তাহের, মোঃ মতিউর রহমান, হাফেজ ছায়েদুর রহমান, খোয়াই ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে অ্যাডভোকেট শিবলী খায়ের, মঈন উদ্দিন আহমেদ, নূরুল হক কবির ও নজরুল ইসলাম, দৈনিক খোয়াই’র কম্পিউটার বিভাগের প্রধান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, মিঠুন রায় প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মসজিদে মাইক প্রদানকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহ্ নেওয়াজ-এর মহতী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com