বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে প্রতিপক্ষের আঘাতে আহত কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক ফুরুক মিয়া মারা গেছেন। ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত ফুরুক মিয়া মাধবপুরে জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের মৃত নছম উদ্দিনের পুত্র। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামলার তদন্তকারী কর্মকর্তা খন্দকার মোঃ আজমিরুজ্জামান জানান, নিহত ফুরুক মিয়ার ধান ক্ষেতে একই গ্রামের শাহ আলমের গরু ধান খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ৩ জুলাই ফুরুককে রাস্তায় আটকিয়ে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাদীন অবস্থায় তিনি বৃহষ্পতিবার রাতে মারা যান। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com