শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

২৫ বছর ধরে পলাতক আজগর অবশেষে গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের পলাতক আসামি আজগর আলী (৫৫) কে গ্রেফতার করেছে।  দীর্ঘ ২৫ বছর ধরে আজগর আলী পলাতক ছিলেন। গতকাল বুধবার ভোর রাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার নসরতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের হায়দর আলীর ছেলে। পুলিশ জানায়, ১৯৮৭ সালের ২২আগষ্ট হবিগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস একটি চুরির মামলায় আজগর আলীকে ৫ বছরের দণ্ড দেন। এরপর থেকে আজগর আলী আত্মগোপন করে ছদ্মবেশে শায়েস্তাগঞ্জ নসরতপুর এলাকায় বসবাস করেন। পুলিশ তার সন্ধান পেয়ে বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com