বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের হাওড়ে ৫ লাখ মাছের পোনা অবমুক্ত করেছে ব্র্যাক

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ব্র্যাক এর কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে হাওরের উম্মুক্ত জলাশয়ে ৫ লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বানিয়াচঙ্গ উপজেলার রতœা নদীতে প্রধান অতিথি হিসাবে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। হাওরের দরিদ্র জনগোষ্ঠীর প্রানিজ আমিষের ঘাটতি পূরন, মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষে পাঁচ লাখ মাছের পোনা হাওরের উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। জেলে ও মৎসজীবি সম্প্রদায়ের উপস্থিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুল ইসলাম, জ্যেষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা মনীমোহন পাল, ব্র্যাকের কর্মসূচি প্রধান মাসুদ আলম খান, জেলা সমন্বয়কারী ফিরুজ ভূইয়া, বানিয়াচঙ্গ উপজেলা প্রধান মহসিন আহমেদ ও  ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মোমিন, ব্র্যাক আইডিপির প্রোগ্রাম হেড মো: মাসুদুল আলম সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. ফিরোজ ভূঁইয়া জেলা ব্র্যাক প্রতিনিধি হবিগঞ্জ।
অবমুক্তকৃত মাছের পোনা সমূহ স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রধানের মাধ্যমে উৎপাদন করানো হয়েছে। ফলে মাছের পোনা উৎপাদনে দক্ষতা অর্জনের পাশাপাশি মাছের পোনা বিক্রি করে তারা লাভবান হয়েছে। আবার উৎপাদিত মাছ ও তারাই ভোগ করবেন। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের সুযোগ সুষ্টি হয়েছে। ব্র্যাকের এই কার্যক্রম বাংলাদেশের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জের বানিয়াচং ও সুনামগঞ্জের দিরাই উপজেলায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com