বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় ৫ বাগান চৌকিদার আহত

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ৫ জন চৌকিদারকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জলিল (৩০), শাহআলম (২৫), হানিফ (৩৫), মন্নান (৩০) ও আনোয়ার (৪৫)। গুরুতর আহত জলিল ও শাহ আলমকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, ৫ চৌকিদার ওই দিন রাতে উল্লেখিত এলাকায় রাত্রিকালীন প্রহরায় ছিলেন। এ সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ২০/২৫ জনের একদল দর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। পরে দুর্র্বৃত্তরা কাঠাঁল বাড়ি নামক স্থানে ছায়াবৃক্ষ কেটে পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়। হাসপাতালে চিকিৎসাধীন নৈশ প্রহরী আব্দুল জলিল বলেন, দর্র্বৃত্তরা মারপিট করে যাবার বেলায় হুমকি দেয় তোদের জন্য কোনো কিছু করতে পারি না। ভবিষ্যতে ওই এলাকায় পেলে তোদেরকে আরো মারপিট করা হবে। এ ব্যাপারে সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় দেব রায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। উল্লেখ্য গত কয়েক মাস আগে সুরমা চা বাগানে সেচ কাজে ব্যবহৃত প্রায় ২২ লাখ টাকার দামী এল্যুমিনিয়াম পাইপ দুর্বৃত্তরা গাড়িযোগে চুরি করে নিয়ে যায়। এছাড়া সম্প্রতিকালে চা বাগান এলাকার মূল্যবান ছায়াবৃক্ষ আশংকাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ ইতিপূর্বে থানায় ৪টি সাধারণ ডায়েরী করে রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com