বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

শায়েস্তাগঞ্জে মেয়র জি কে গউছের নেতৃত্বে ১৮ দলীয় জোটের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘন্টা অবরোধের ২য় দিনে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে অবরোধ করেছে ১৮ দলীয় জোট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেয়র জি কে গউছ বলেন- তত্বাবধায়ক সরকারের দাবী না মানা পর্যন্ত ১৮ দলীয় জোট নেতাকর্র্মীরা রাজপথ ছাড়বে না। মামলা হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। যত নির্যাতন করা হবে ততই আন্দোলন বেগমান হবে। আর আন্দোলনের মাধ্যমেই এই বাকশালী সরকারের পতন ঘটানো হবে।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ করম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা মখলিছুর রহমান, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারী প্রভাষক আব্দুল করিম, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডঃ হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আউয়াল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শাহ আলম চৌধুরী মিন্টু, এডঃ ফাতেমা ইয়াছমিন, এডঃ ছারওয়ার রহমান চৌধুরী, মাওলানা লুৎফুর রহমান, কাজী মহসিন আহমেদ, আমিনুল ইসলাম বাবুল, মাহবুবুল হক হেলাল, খলিলুর রহমান, মহমুদুল হাসান কিবরীয়া, জালাল আহমেদ, নুরুল ইসলাম নানু, মশিউর রহমান কামাল, মর্তুজা আহমেদ রিপন, শাহ আলম, মহিবুর রহমান টিপু, শফিকুর রহমান সিতু, ফজলুল হক মেম্বার, হাজী শফিক মিয়া, কাউন্সিলর আব্দুল মজিদ, কামরুল ইসলাম রিপন, শাহজাহান মিয়া, মুর্শেদ আলম সাজন, কাউন্সিলর আফজল আলী, আব্দুল আলীম নবী, আব্দুল আউয়াল মজনু, এমদাদুল হক ইমরান, সৈয়দা লাভলী সুলতানা, আয়েশা বেগম, লাকী আক্তার, রেহেনা বেগম, রাজিব আহমেদ রিংগন, মহিবুর রহমান শাওন, গোলাম কাউছার ঝলক, রকিবুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com