সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

প্রাণ কোম্পানি নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা ॥ লম্পটকে সালিশে ক্ষমা প্রার্থনা

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার হাতিরথান এলাকায় প্রাণ কোম্পানির এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে এক লম্পট। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোরে। স্থানীয় সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের এক যুবতী (১৭) অলিপুর প্রাণ কোম্পানিতে চাকুরী করে আসছে। তার আসা যাওয়ার রাস্তায় প্রায়ই কিছু বখাটে ছেলে তাকে উত্যক্ত করতো। প্রতিদিনের ন্যায় ডিউটিতে যাওয়ার জন্য বাড়ী থেকে ভোর সাড়ে ৫টার দিকে কাজে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা সদর উপজেলার হাতিরতান গ্রামের আজই তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন আসলে আজই পালিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় মুরুব্বিয়ানরা শালিসের উদ্যোগ নিলে দু‘পক্ষ তা মেনে নেয়। গতকাল রাত ৮টার দিকে ধুপাখাল বাজারে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে আজই যুবতীর নিকট ক্ষমা প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com