বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মিরপুর কলেজে এমপি কেয়া চৌধুরী ॥ নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করতে হলে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে হতে হবে আলোকিত মানুষ।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। কারণ, ডিজিটাল বাংলাদেশের জন্য প্রয়োজন সুশিক্ষিত ও প্রশিক্ষিত মানুষ।’ এমপি কেয়া চৌধুরী গতকাল শনিবার সকাল ১১টায় বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন, অধ্যাপক রতন চন্দ্র দেব, অধ্যাপক আফতাব উদ্দিন, অধ্যাপক আইয়ুব আলী, অধ্যাপক অনুপম ভদ্র, অধ্যাপক আব্দুল ওয়াহিদ, অধ্যাপক আব্দুল হাই ভূইয়া, অধ্যাপক হোসাইন আহমেদ ও অধ্যাপক ফজলুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক মতীন্দ্র চন্দ্র সরকার। অনুষ্ঠান শেষে এমপি কেয়া চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে কলেজের ছাত্রী মিলনায়তনের জন্য একটি টেলিভিশন ও রোভার স্কাউটের জন্য ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com