বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মাদক সম্র্রাট আকবরের বাড়ী থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ॥ নগদ টাকা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কুখ্যাত মাদক সম্্রাট আকবর আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ১ লাখ ৪৬ হাজার ৯শ ৮১ টাকা ও ৭টি মোবাইল উদ্ধার করেছে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোর্স। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে মাধবপুর পৌরসভাধীন পশ্চিম মাধবপুরের মাদক সম্র্রাট আকবর আলীর বাড়ীতে সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ১ লাখ ৪৬ হাজার ৯শ ৮১ টাকা ও ৭টি মোবাইল উদ্ধার করে। অভিযানে বিজিবি মনতলা বিওপির কমান্ডার নায়েক সুবেদার মেজবাহুর রহমান ও ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অংশ নেয়। ট্রাস্কফোর্স সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি ধর্মঘর বিওপির অধিনায়ক সুবেদার আবু হানিফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com