বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরে বাজার সয়লাব

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরে সয়লাব হয়ে গেছে রমজানের বাজার। এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া খেজুর দেদারসে বিক্রি হচ্ছে হবিগঞ্জ দেশের বিভিন্ন বাজারে। অতি মুনাফার আশায় এসব খেজুর বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, চলতি রমজানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলেও এখনো পর্যন্ত কোনো মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ হয়নি। গত বছর রমজানের বাজারে বিভিন্ন ফলমুলে ফরমালিন ধরা পড়ায় বেশ ঘটা করেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছিল। জরিমানা গুনার ভয়ে ওই সময় অনেক খেজুর ব্যবসায়ী খেজুর ব্যবসা ছেড়ে দেন। তাদের অনেকেই সেই ক্ষতি পুষিয়ে নিতে আবার মেয়াদোত্তীর্ণ খেজুর বাজারে ছাড়ছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরে বাজার সয়লাব হয়ে গেছে। প্যাকেট খেজুরের পাশাপাশি ঝুড়িতে বা কার্টুনে সাজিয়ে রাখা হয়েছে এসব খেজুর। মেয়াদোত্তীর্ণ এসব খেজুরের উপর উড়ছে মাছি। তবে দোকানদার খেজুরগুলোকে বেশির ভাগ সময় পাকি¯’ানী খেজুর বলেই বিক্রি করে থাকেন। বেশ ঘনকালো ও গলে যাওয়ার মতই লাগে এসব খেজুর। খেজুরে পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ফরমালিন বা ক্যামিকেল প্রাপ্তির খবরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জনমনে।
একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা রমজানের সুযোগকে কাজে লাগাচ্ছে। ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে পঁচা, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খেজুর।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ খেজুরগুলোকে বাজারে চালানোর জন্য ব্যবসায়ীরা গুদামের ভিতরেই নতুন মোড়ক লাগিয়ে নিচ্ছে।
প্রতিদিন চারটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com