বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে লাথির জবাব ছুরি দিয়ে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে একটি মারামারি ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দু’বছর পরে প্রতিশোধ নিল ছুরি মেরে আঘাত করে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়তলা গ্রামের সাবাস মিয়ার পুত্র নেপুল মিয়া তার দোকানের কিছু পাওনা টাকা ছিল একই এলাকার পানিউমদা গ্রামের সালামি ঠিলা এলাকার ছাও মিয়া খাঁন এর পুত্র শহিদ খাঁনের কাছে। ওই পাওনা টাকা নিয়ে দীর্ঘ আড়াই বছর পূর্বে কথা কাটাকাটি ও লাথালাথি হয় দু’যুবকের মাঝে। ওই ঘটনার দিন ছিল বুধবার! কিন্তু এ লাথির পাল্টা প্রতিশোধ নিতে সুযোগ খুজতে থাকে শহিদ খাঁন। তাও আবার ঘটনা ঘটাবে সে বুধবার! এদিকে শহিদ খাঁনের জন্য ফিরে এলো সেই বুধবার। গতকাল সন্ধ্যায় গাজীর মোকাম রহমত আলীর দোকানে বসা ছিল নেপুল মিয়া। নেপুলকে দেখে প্রতিশোধের আগুন জ্বলে উঠে শহিদ খাঁনের। ফিল্মি স্টাইলে প্রকাশ্য ছুরি দিয়ে নেপুলের বুকে আঘাত করে পালিয়ে যায় শহিদ খাঁন। লোকজন মূর্মূর্ষ অবস্থায় নেপুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লা ও এএসআই জাকির হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বড়গাঁও এলাকার একটি পাহাড় থেকে শহিদকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। তদন্ত কেন্দ্রে এ প্রতিনিধির সাথে আলাপ হয় শহিদের সাথে। সে জানায়, দীর্ঘ দিন পরে প্রতিশোধ নিতে পেরে আমি আনন্দিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত নেপুলের জ্ঞান ফিরেনি বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com