সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গে পোল্ট্রি খামারী ও পল্লী বিদ্যুতের দীর্ঘদিনের জটিলতা নিরসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৪৩০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পোল্ট্রি খামারে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের জটিলতা নিরসন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বক্তাগণ বলেন দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি শিল্পে অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও জরিমানা আদায় করায় পোল্ট্রি শিল্পে উৎপাদনে বিপুল পরিমানে লোকসানের ফলে ফার্ম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে। দীর্ঘ আলোচনার পর বিদ্যুৎ বিল সহনীয় পর্যায়ে আনার বিষয়ে বক্তাগণ একমত পোষন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিজিএম মিজানুর রহমান, আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খাঁন, চেয়ারম্যান হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, পল্লী বিদ্যুতের পরিচালক মোঃ সেলিম মিয়া, মোঃ মহিউদ্দিন আগা খান, মোঃ মাহমুদ বিশ্বাস, চিত্তরঞ্জন বিশ্বাস, মোতাব্বির হোসেন, ফজলুর রহমান, আঞ্জব আলী, প্রদীপ সূত্রধর, আজম খান, মোঃ মুছা মিয়া, মোর্শেদ মিয়া, মোঃ সাইদুজ্জামান, ইছরাইল মিয়া, রুকুম আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com