বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

১০ বিসিএস ক্যাডারের বানিয়াচঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমীর প্রশিক্ষনার্থী ১০জন বিসিএস ক্যাডার সদস্য’র একটি প্রতিনিধি দল বানিয়াচঙ্গ উপজেলায় দু’দিন ব্যাপী সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত নবনির্বাচিত দু’জন মেম্বারের শপথ অনুষ্ঠান অবলোকন করেন। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরবর্তীতে ১নং ইউনিয়নের দু’টি পরিবারের স্বাবলম্বী হওয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর ঐতিহাসিক সাগর দিঘী পরিদর্শন শেষে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স পরিদর্শন করেন। ইউ.পি অফিসে ১০ জন বিসিএস ক্যাডারকে স্বাগত জানান হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তাঁরা ইউ.পি কমপ্লেক্সের বিভিন্ন বিভাগীয় অফিসগুলিতে সক্রিয় কর্মচারীদের কার্যক্রম প্রত্যক্ষ করে স্থানীয় সরকারের ভূয়শী প্রশংসা করেন। পরে এক মতবিনিময় সভায় বিসিএস প্রশিক্ষণার্থী ক্যাডারদের মধ্যে বক্তৃতা করেন নিবন্ধক মোঃ এ.কে. হিরু, সহকারী প্রকৌশলী (সওজ) মু. তানভীর রহমান চৌধুরী, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক তানভীর আহমেদ, র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোঃ রেজা সারোয়ার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী প্রধান মোঃ জারিয়াব হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, নারায়নগঞ্জ র‌্যাব-১১ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামীম কবীর, গণপুর্তের বিভাগীয় প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com