বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে হাওরে মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল হবিগঞ্জ-সুজাতপুর রোডের এরাশান বিল ও সংলগ্ন প্লাবন ভূমিতে ৪’শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। অবমুক্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, চ্যানেল এস-এর প্রতিনিধি মখলিছ মিয়া, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হাবিবুর রহমানসহ এলাকার জন সাধারণ। পোনা অবমুক্তকালে উপজেলা চেয়ারম্যান বলেন, বানিয়াচং উপজেলার জনগণের মাছের চাহিদা মিটাতে গত বছর আমি সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে অন্যান্য উপজেলার চেয়ে বেশি পোনা মাছ অবমুক্তির অনুমোদন এনেছিলাম। আমি উচ্চ পর্যায়ের অফিসারদের বুঝাতে সক্ষম হয়েছিলাম যে আমার উপজেলা অন্যান্য উপজেলার চেয়ে আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও অনেক বেশি তাই এখানে অন্য উপজেলার চেয়ে অধিক বরাদ্দ দেয়া দরকার। এ বছরও সেই রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com