বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

৫ দিন কর্মবিরতির পর দেউন্দি চা বাগানের শ্রমিকদের কাজে যোগদান

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানে দীর্ঘ ৫ দিন অচলবস্থার পর রবিবার বাগানের ছুটির দিন চা-শ্রমিকদের অধিকাংশ কাজে যোগদান করেছে। তবে অনেকে আজ কাজে যোগদান না করায় আবারো এ ধরনের ঘটনার আশংখা করছেন স্থানীয়রা।
দেউন্দি চা বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন জানান, ৩টি ফাড়ির বাগানের মধ্যে দু’টিতে শ্রমিকরা কাজ শুরু করেছে। দেউন্দি মূল বাগানে এখনও কাজ শুরু হয়নি। ফলে বাগানের ক্ষতি সংখ্যা বাড়ছে। এতে গত ৫ দিনে ৩ কোটির তির সাথে আরও ৫০ লাখ টাকার ক্ষতি যুক্ত হল। দেউন্দি মূল বাগানের কাজে যোগদানের বিষয়ে আবারও বৈঠক হবে বলে জানান তিনি।
উল্লেখ, বাগান ম্যানেজার রিয়াজ উদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকরা গত মঙ্গলবার থেকে আন্দোলনে নামেন। মঙ্গলবার দুপুরে বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভায় ম্যানেজারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা। ফলে ভরমওসুমে মঙ্গলবার থেকে বাগানের পাতা সংগ্রহ বন্ধ হয়ে যায়। বুধবার বিষয়টি সুরাহার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হয়। শ্রম মন্ত্রণালয়ের উপ-পরিচালক গিয়াস উদ্দিনের উপস্থিতিতে দিনভর আলোচনায় বিষয়টি কোন নিষ্পত্তি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com