সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত গর্ভবতী লিজার গর্ভপাত থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৬৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত গর্ভবতী লিজা আক্তার (২৪) এর গর্ভপাত ঘটেছে। গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে লিজার স্বামী মঈন ভূঁইয়া শাহীন মাধবপুর থানায় ২২ জুন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে মঈন ভূঁইয়া শাহিন (৩৫) ও একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে রুবেল মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৫ জুন সোমবার রাত ৮টার দিকে রুবেল মিয়া ও তার লোকজন শাহিনের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় তারা ভাংচুর ছিনতাইসহ শাহিনের গর্ভবতী স্ত্রী লিজাকে মারপিটে আহত করে। পরে লিজাকে তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করে। আঘাত জনিত কারণে রক্তক্ষরণ বন্ধ না হলে ১৭ জুন লিজাকে একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পরামর্শ দেন। ১৭ জুন সন্ধ্যায় লিজাকে বি-বাড়িয়া সদর হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফৌজিয়া আক্তারের নিকট নিয়ে গেলে তিনি পরীক্ষা নীরিক্ষার পর লিজার ইনকমপ্লিট গর্ভপাত হয়েছে বলে মতামত দেন। এদিকে গত ১৫ তারিখ হইতে প্রতিপক্ষের হুমকি ও ফের হামলার আশংকায় শাহীন ও তার পরিবার এখনো বাড়ি ছাড়া। অভিযোগের বিষয়টি ২৩ জুন মাধবপুর থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান তদন্ত করেন। তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি সালিসে নিষ্পত্তির জন্য স্থানীয় ইউপি সদস্য ২ দিনের সময় চেয়ে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com