শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঢাকা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২ মেয়রের সাথে ড. শাহ নেওয়াজ এর সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বানিয়াচ-আজমিরীগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ।
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের আমন্ত্রণে নগর ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন যুক্তরাজ্য আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ নগর ভবনে পৌঁছুলে মেয়রের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী অভ্যর্থনা জানান। সাক্ষাতকালে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ নবনির্বাচিত মেয়র আনিসুল হককে অভিনন্দন জানিয়ে বলেন, তার যোগ্য ও বলিষ্ট নেতৃত্বে ঢাকা শহর আধুনিক ও সকল নাগরিক সুবিধাদিসহ একটি উন্নত বিশ্বমানের নগরীতে পরিণত হবে।
ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ একজন স্ট্রাটেজিক কনসাল্টেন্ট হিসেবে তার দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মেয়র আনিসুল হকের প্রস্তাবিত একটি পরিছন্ন, সবুজ, নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা নগরী গড়তে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর পূর্বে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সাথে নগরভবনে তার নিজ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com