শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ভূয়া গ্রেফতারি পরোয়ানায় জেল খেটেছে এক ঔষধ ব্যবসায়ী

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ভুয়া গ্রেফতারি পরোয়ানায় মাধবপুর বাজারের ঔষধ ব্যবসায়ী তপন সরকারকে ১৪ দিন হাজতবাস করতে হয়েছে। তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হরেন্দ্র সরকারে ছেলে। পুলিশ ও তপনের আইনজীবি মিজানুর রহমান জানান, ঢাকা মেট্্েরাপলিটন বিশেষ ট্রাইব্যুনাল দায়রা মামলা নং ২০৭৯/১৪ ইং একটি ভুয়া মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতের সীলমোহর সই স্বাক্ষর জাল করে হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে তপন সরকারের ভুয়া গ্রেফতারী পরোয়ানা পাঠায়। এই গ্রেফতারী পরোয়ানা মূলে মাধবপুর থানা পুলিশ গত ৪ জুন রাতে তপনকে তার মাধবপুর বাজারের ঔষধের দোকান থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। পরে ঢাকা মেট্্েরাপলিটন বিশেষ ট্রাইব্যুনাল ও যুগ্ম মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তপনকে জেল থেকে মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১৮ জুন তপন জেল থেকে মুক্তি পায়। পূর্ব শত্র“তার জের ধরে একটি জালিয়াত চক্র মাধবপুরে দীর্ঘদিন ধরে এ ধরণের অপকর্ম করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে একটি সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com