শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের নয়া কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের প্রেসক্লাব রোডস্থ সংগঠনের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও ২০১৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মিসেস মাহফুজা বারী। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও বাজেট পেশ করেন ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার সাবেক প্রকৌশলী এমএ আহাদ আগামী ২০১৪-’১৬ মেয়াদে মিম্ন লিখিত ব্যক্তিবর্গকে নির্বাচিত ঘোষণা করেন।
কমিটির নির্বাচিত ব্যক্তিরা হলেন- ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহফুজা বারী, সেক্রেটারী আতাউর রহমান সেলিম, সদস্য অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, অ্যাডভোকেট শিবলী খায়ের, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, দুলাল সূত্রধর, শফিকুজ্জামান হিরাজ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিটের আজীবন মাহফুজ আলী খান, শাহজাহান খান, মোঃ আনোয়ার হোসেন, তপন কুমার দেব, জামাল মিয়া, জমরুত আলী, অতীন কুমার দত্ত চৌধুরী, যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব প্রধান পঙ্কজ কান্তি পল্লব, আলমগীর মিয়া, শাহেনা আক্তার, সুলতান মিয়া, সুফিয়ান, আশীষ কুরি, শহিবুর রহমান, দেলোয়ার খান, জাকারিয়া, আফরোজ, আল আমিন, মোঃ সাফি, অপু, নৌশাদ, মৃদুল, নবীন, রুয়েল, উজ্জ্বল, হাসান, এমরান, দীপ্ত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com