বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সংঘর্ষের ঘটনায় র‌্যাবের মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বড়গাঁওয়ে রশিদ গ্যাস ফিল্ড এলাকায় র‌্যাবের সাথে স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে র‌্যাব। বুধবার রাতে বাহুবল থানায় দায়েরকৃত মামলায় আলাউর রহমান শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই জাহাঙ্গীর। এ ব্যাপারে র‌্যাব-৯ শ্রীমঙ্গর ক্যাম্পের পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুন জামায়াতের দেশব্যাপি ডাকা হরতালে হবিগঞ্জের বাহুবল এলাকায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এডিশনাল পুলিশ সুপার মনির হোসেন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য র‌্যাবের টহল দল পেট্রোল ডিউটি পালন করছিল। সকাল ১০টায় বাহুবল থানার একটি মামলার বাদী সিলেটের মেসার্স আনাস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল আউয়াল মোবাইল ফোনে র‌্যাবকে জানান, ওই মামলার আসামী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী আলাউর রহমান শাহেদ এর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড়গাঁও রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আব্দুল আউয়াল ও তার লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ কোটি টাকা চাঁদা দাবি করেছে। আব্দুল আউয়াল চাঁদা না দেয়ায় আলাউর রহমান শাহেদ দলবল নিয়ে তার লোকজনকে মারপিট শুরু করেছে। এ সংবাদে কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে র‌্যাব টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বাহুবল উপজেলার মিরপুর বাজারের সুলেমানের ছেলে আলাউর রহমান শাহেদকে গ্রেফতারের চেষ্টা চালায়। এসময় আলাউর রহমান শাহেদ এর নেতৃত্বে সন্ত্রাসীরা র‌্যাব টহল দলের উপর অতর্কিত আক্রমণ করে। সরকারী সম্পত্তি ও জান-মাল রক্ষার্থে র‌্যাব সদস্যরা ক্যাম্প কমান্ডার এর আদেশে শর্টগানের ৫ রাউন্ড, গ্যাসগানের ১ রাউন্ড এবং পিস্তলের ৭ রাউন্ড মোট ১৩ রাউন্ড গুলি ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলাউর রহমান শাহেদকে আটক করে। তবে অন্যান্যরা পালিয়ে যায়। এসময় র‌্যাবের ৩ সদস্য আহত হয়। আহতদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরে এ ব্যাপারে বাহুবল থানায় র‌্যাবের পক্ষে একটি মামলা দায়ের করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলাউর রহমান শাহেদ একজন কুখ্যাত সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ। সে সামান্য ট্রাক শ্রমিক-ড্রাইভার থেকে বর্তমানে কোটি কোটি টাকার মালিক।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার রাতে সিলেটের মেসার্স আনাস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল আউয়াল ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই জাহাঙ্গীর বাদী হয়ে আলাউর রহমান শাহেদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলাউর রহমান শাহেদকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com