শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

উচাইলে শাহ তাজিদ আলী চিশতির ওফাত দিবস উপলক্ষে বাউল গানের আসর

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে হযরত শাহজালাল (রাহঃ) এর সফরসঙ্গী হযরত শাহ সৈয়দ রুকন উদ্দিন (রাহঃ) এর ১৯তম বংশধর মাওলানা শাহ তাজিদ আলী চিশ্তী (রাহঃ) এর ১১৫তম ওফাত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উচাইল (দৌলতপুর) গোলবাগে আজমির দরবার শরীফে বুধবার দিনব্যাপী বাউল গানের আসর, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাউল গানের আসরে সংগীত পরিবেশন করেন- পাগল কবির, শাহিন সরকার, আরিফ দেওয়ান, মাতাল প্রাণেশ, নুর আলম সরকার, শাহ আলম সরকার, প্রাণমোহন ও মিতালি সরকার প্রমুখ।
আলেচনা সভায় সভাপতিত্ব করেন- ওফাত দিবস উদযাপন কমিটির সভাপতি শাহ আনফর আলী। বক্তব্য দেন- এস এম শাহ মোহিত সরকার, সায়েদুল হক, ফকির কালু শাহ ও সুবেদার (অবসরপ্রাপ্ত) আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com