রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে পুলিশিং কমিটির মতবিনিময় সভায় ডাঃ মুশফিক ॥ অতি উৎসাহি ও বিতর্কিতদের সুযোগ দেয়া হবেনা

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা কমিউনিটি কমিটির সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ থানার ওসি মোঃ আবদুল বাতেন খাঁন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ক শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, মেহের আলী মহালদার, আলহাজ্ব আব্দুল মুক্তাদির, আব্দুল বাতেন, মোঃ ছাইম উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, সমর চন্দ্র দাশ, এডঃ মাছুম আহমদ জাভেদ, মোঃ ছালিক মিয়া, সৈয়দ খালেদুর রহমান খালেদ, কুর্শি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক এম এ বাছিত, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল প্রমূখ।
সভায় স্থিতিশীল আইন শৃংখলা এবং অপরাধ দমন ও এর কর্মকৌশল নিয়ে অভিমত ব্যক্ত করা হয়। এছাড়াও ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ঐক্যমত হয়েছে। পবিত্র মাহে রমজান শেষে প্রতিটি ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি গঠন এবং এর কাঠামো নিয়ে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। সভায় ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, পুলিশ এবং জনতার সেতু বন্ধনে অতি উৎসাহি এবং বিতর্কিতদের সুযোগ দেয়া হবেনা। তিনি পরিচ্ছন্ন ও নির্মোহ লোকজনের সমন্বয়ে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনের জন্য পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com