বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সিএনজি-রিক্সা মুখোমুখি সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সিএনজি ও ব্যাটারী চালিত রিক্সার মধ্যে সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী মা-পরিবহনের একটি সিএনজি অটোরিক্সা তিমিরিপুর নামক স্থানে পৌছুলে রসুলগঞ্জ বাজার থেকে ছেড়ে নবীগঞ্জগামী একটি ব্যাটারী চালিত রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে সিএনজি অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সাটি ধুমড়েমুচড়ে যায়। এ সময় রিক্সা যাত্রী উপজেলার সুজাপুর গ্রামের আকবর আলীর স্ত্রী জমিলা বেগম (৪০) এবং সিএনজি অটোরিক্সার যাত্রী সুনামগঞ্জ জেলার শাল্লা এলাকার রঞ্জিত কুমারের পুত্র রনি কুমার (২২)সহ আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জমিলা বেগম (৪০) ও রনি কুমার (২২)কে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতহের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com