বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের স্টাফ কোয়ার্টারের পানি নিস্কাশন ব্যবস্থা ইনাতাবাদের রাস্তা প্রশস্তকরনে জেলা প্রশাসনের উদ্যোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টারের পানি নিস্কাশন ব্যবস্থা উন্নত করতে ড্রেন নির্মান এবং স্টাফ কোয়ার্টার সংলগ্ন ইনাতাবাদের রাস্তা প্রশস্তকরনের জন্য জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা সম্বনয়ে ওই এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পানি নিস্কাশন, অবকাঠামো ও রাস্তা প্রশস্তকরন বিষয়ে পৌরসভার প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। এ সময় স্টাফ কোয়ার্টার এলাকার পানি নিস্কাশনের নিমিত্তে ড্রেন নির্মান, সীমানা প্রাচীর নির্মান ও ইনাতাবাদ প্রবেশের রাস্তা প্রশস্তকরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানান পৌর কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশল বিভাগের প্রতিনধিবৃন্দ। এ কাজগুলো পৌর পরিষদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করবে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভা ইতিমধ্যে বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় ইনাতাবাদ রাস্তা হতে গোসাইপুর এলাকা পর্যন্ত ড্রেন নির্মানের কাজ শুরু করেছে। স্টাফ কোয়ার্টার এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com