সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে চোখঁ নষ্ট দাবী করে মামলা ॥ শহরে চা বিক্রি করায় রহস্য ঘণিভুত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৮০৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরে এক চা বিক্রেতার চোঁখ নষ্ট হওয়ার অভিযোগ এনে গত ২৪ মে নবীগঞ্জ থানায় মামলা করে শহরে চা বিক্রি করার ঘটনায় এলাকায় রসালো আলোচনার ঝড় বইচে। মামলার বাদী সুশেন দাশ তার একটি চোখঁ নষ্ট দাবী করলেও শহরে প্রকাশ্যে চা বিক্রি করতে দেখে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এছাড়া বিরোধপূর্ন জায়গা কোর্টের নিষেধজ্ঞা থাকার পরও মামলার ভয় দেখিয়ে কাজ করেন ওই ব্যক্তি।
এদিকে উক্ত মামলাকে মিথ্যা দাবী করে আসামী রতন দেব জানান, তাদের আক্রমনের শিকার হয়ে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ব্যাপারে মামলা দায়ের করলে সুশেন দাশ নিজের অপরাধ ঢাকঁতে গিয়ে তাদের উপর এই মিথ্যা মামলা দায়ের করেছেন। সুত্রে জানা যায়, বিগত ২ মে নবীগঞ্জ পৌর শহরের শিবপাশা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে সুশেন দাশ ও রতন দেব’র মধ্যে শহরের আনোয়ার ম্যানশন-২ এর সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রতন দেবসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে ভর্তি প্রাথমিক চিকিৎসা এবং সুশেন দাশ ও সুবিনয় দাশকে সিলেট প্রেরন করা হয়। ভর্তির দু’দিন পরই তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এদিকে সুশেন দাশ বাড়িতে এসে শহরের ওসমানী সড়কে নিয়মিত চা বিক্রি করে আসছেন। এ ঘটনায় স্থানীয় শালিসের মাধ্যমে নিস্পত্তি না হওয়ায় গত ৪ মে রতন দেব থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার জবাবে সুশেন দাশ গত ২৪ মে থানায় অপর একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার একটি চোখঁ সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে মর্মে অভিযোগ করেন। এ ব্যাপারে রতন দেব জানান, সুশেন দাশের চোখঁ নষ্ট হয়ে থাকলে হাসপাতালে ভর্তির দু’দিনের মাথায় ছাড়পত্র দেয়া হতো না। এছাড়া শহরের ব্যস্থতম ওসমানী সড়কে নষ্ট চোঁখ নিয়ে সুশেন চা- বিক্রি করা অসম্ভব হতো না। তিনি ওই মামলাকে মিথ্যা ও সাজানো দাবী করেন। এ ব্যাপারে সুশেন দাশ জানান, প্রতিপক্ষের আঘাতে তার চোখঁ নষ্ট হয়েছে। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। অপর দিকে এক চোখঁ অন্ধ দাবীদার সুশেন দাশের চা বিক্রির ঘটনায় তার অভিযোগ নিয়ে নানা সমালোচনা ঝড় বইছে। তবে মেডিকেল সার্টিফিকেট আসলেই আসল রহস্য উন্মোচিত হবে বলে অনেকেই মনে করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com