বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শবে-বরাত উদযাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মসজিদে আলোচনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২জুন মঙ্গলবার বিকালে পবিত্র লাইলাতুল বারাত উদ্যাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের হেড মাওলানা মোঃ আনোয়ার আলী, বৃন্দাবন সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা আশিকুর রহমান, মসজিদের সহকারী ইমাম মাওলানা রশিদ আহমদ প্রমুখ।
মাওলানা আনোয়ার আলী তার বক্তৃতায় বলেন দেশ এবং সমাজের শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন একান্ত প্রয়োজন। আজ আমাদের সমাজে ধর্মীয় অনুশাসন না থাকায় দেশে অন্যায়, অবিচার, অশ্লিলতা বৃদ্ধি পাচ্ছে। দেশে সুশিক্ষার ব্যবস্থা না থাকায় শিক্ষিত লোকেরা ধর্মের বিপক্ষে কথা বলছে। হালাল হারাম বলতে কিছুই বুঝেনা, যা পায় তাই খাওয়ার চেষ্ঠা করে। তাই আমাদের সকলকে সজাগ হতে হবে সন্তানদেরে সুশিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। পরিশেষে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মেনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com