শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩১ মে, ২০১৫
  • ৬২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন উদ্যোগে ৩৪তম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বাদ মাগরিব নবীগঞ্জ মধ্যবাজরস্থ হোটেল হাসেমবাগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কাপ্তান মিয়া। নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমির হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর চৌধুরী, বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ খালিদ সাইফুল্লাহ খান, বক্তব্য রাখেন, মোঃ কবির মিয়া, আলকাছ মিয়া, ছালিক মিয়া, গোলাম ইয়াজদানি শামীম, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, দিলাল মিয়া, মোঃ আব্দুল আলীম, মাহমুদুর রহমান, কবির মিয়া, যুবদল নেতা কাপ্তান মিয়া, আব্দুল হান্নান, আব্দুল কদ্দুছ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা কুতুব উদ্দিন মাখন, মোশাহিদ আলী, জাকারিয়া আহমেদ, হোমায়ূন আহমেদ, কপিল আহমেদ, জোবেল মিয়া, কামাল আহমেদ, ইমন আহমেদ, সাইফুর রহমান বাবু, মোরাদ আহমেদ, শিহাব আহমেদ, পিয়াস আহমেদ, রিপন আহমেদ, মোঃ আলাল মিয়া, জয়নুল ইসলাম নাবেদ, মোঃ সোহাগ, মোঃ সাগর, মোঃ শোভন, জুনেদ মিয়া, মোরাদ আহমেদ, জাহাঙ্গীর মিয়া, দিলাওয়ার হোসেন ছোটন, মোহন মিয়া, অর্পন আহমেদ, মোঃ শাফি, রানা প্রমূখ। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জমিয়তে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওঃ আব্দুল কাদির হোসাইনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com