শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভাটি এলাকার ত্রাস জুম্মন গ্রেফতার ॥ জনমনে স্বস্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সুজাতপুর গ্রামের কুখ্যাত ডাকাত জুম্মনকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে লাখাই উপজেলার ভাদিকারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জুম্মন সুজাতপুর গ্রামের দিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ভাটির ত্রাস জুম্মনের বিরুদ্ধে বানিয়াচং থানায় ৬টি, সদর থানায় ৪টি, লাখাই থানায় ৪টি, মাধবপুরে ২টি ও পাবনায় ১টি ডাকাতির মামলা রয়েছে। গত বছর তাকে পুলিশ গ্রেফতার করতে চাইলে লাখাই থানার এসআই লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ৬ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। বুধবার দুপুরে এসআই কবির তাকে গ্রেফতার করেন। লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, জুম্মন ভাটি এলাকার ত্রাস হিসেবে পরিচিত। ডাকাতিসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগে বহু মামলা রয়েছে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, জুম্মন ভাটি ত্রাস হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় ৬টিসহ বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com