বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

“আশা” সংস্থার উদ্যোগে কমলা চাষীদের ২ দিন ব্যাপীর প্রশিক্ষনের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আশা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে কমলা চাষী সহায়তা প্রকল্পের আওতায় কমলা চাষীদের ২ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অবসর প্রাপ্ত ডিরেক্টর ও বর্তমান আশার ডিরেক্টর (এগ্রি) কৃষিবিদ এম এ সালাম গতকাল প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে ৫০জন কমলা চাষী অংশগ্রহণ করেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-আশার ডিডি মোঃ হামিদুল ইসলাম, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন, আশা-নরপতি স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাডমিনিষ্টেটর মোঃ মোস্তাফিজুর রহমান, আশা সিলেট জোনের জেডএম মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, আশা-হবিগঞ্জ জেলার সিনিয়র ডিএম মোঃ কামাল মিয়া চৌধুরী, চুনারুঘাট অঞ্চলের আরএম মিন্টু চন্দ্র গৌড় এবং প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ শাহ আলম ও চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
আশা’র ডিরেক্টর (এগ্রি) কৃষিবিদ এম এ সালাম বলেন-এ সহায়তা আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কমলা চাষীকে বিনা মূল্যে সিলভামিক্সফোর্ট মিশ্র সার ও কমলা গাছের রোগবালাই নাশক ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠান এর সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট সদর ব্রাঞ্চের বিএম মোঃ মঞ্জুর এলাহী ও নালমূখ ব্রাঞ্চের বিএম বিধান চন্দ্র দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com