শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবীতে নিজামপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ছাত্র রাজনীতির কর্ণধার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবীতে সদর উপজেলার ৯ নং নিজামপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নিজামপুর বাজার প্রদক্ষিণ করে বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। ইউনিয়ন ছাত্রদল নেতা মীর সাইফুদ্দিন ইকবালের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান উজ্জল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সালাহ উদ্দিন চৌধুরী রাজীব, এম এ রুমেল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি, কামরুল ইসলাম, সাইদুর রহমান, হেলাল মোর্শেদ, আব্দুল আলীম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা সাজিদ, তুহিন, নজরুল, জাহাঙ্গীর, তুষার, সাদ্দাম হোসেন, কাজী ফয়সল, ওয়াক্কী চৌধুরী, মিলন, শিবলু, উজ্জল, রাসেল, নাজমুল ও জসিম প্রমূখ।
নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃবৃন্দের ভূমিকা রয়েছে। তার মধ্যে সৈয়দ মুশফিক আহমেদ অন্যতম। অতিসত্ত্বর তার মুক্তি না দিলে গনতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com