বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৩টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ৩টি ইউনিয়নে বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলার  চৌমুহনী ইউনিয়নের ২০১৫-২০১৬ অর্থ বছরে ১ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৪শ ০২ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এ বাজেট ঘোষণা করেন। ইউপি সেক্রেটারী মোঃ মজিবুর রহমান মধুর পরিচালনায় বাজেট সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিনা আক্তার, আব্দুর রশিদ, বুরহান উদ্দিন ভ’ূইয়া, ইদ্রিস আলী, আব্দুর রউফ, নাছিরউদ্দিন জালাল, আব্দুল নাছির, শিক্ষক ইকান্দর মির্জা ফারুক, সর্দার সয়েদুর রহমান, ফরিদুর রহমান ফরিদ প্রমুখ। বাজেটে ১ কোটি ২২ লাখ ৫৫ হাজার ৯শ ৪২ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৩ হাজার ৪শ ৬০ টাকা। এর আগে সকাল ১০টায় চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু ছাতিয়াইন ইউনিয়নের নতুন করারোপ ছাড়া ১ কোটি  ৮৫ লাখ ৩৪ টাকার এবং চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জগদীশপুর ইউনিয়নের নতুন করারোপ ছাড়া ৪৫ লাখ ৬০ হাজার ৫শ ৩৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা  করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com