বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা কাজল চৌধুরীর মাতার ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম সোমবার, ২৫ মে, ২০১৫
  • ৪০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবসরপ্রাপ্ত আইজিপি মোঃ মোদাব্বির হোসেন চৌধুরীর চাচী ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মোঃ রাশিদুল হাছান চৌধুরী কাজল এর মাতা মোছাম্মৎ মরিয়ম খাতুন বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালি —– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। গত রবিবার সকাল সাড়ে ৯ টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৩দিন পূর্বে স্ট্রোকে আক্রান্ত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হলে রবিবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণার পর ছেলে কাজল চৌধুরীর হবিগঞ্জের মাষ্টার কোয়ার্টারস্থ বাস ভবনে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর হবিগঞ্জ রাজনগর জামে মসজিদে ও শিবপাশা নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গনে বাদ আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা কাজল চৌধুরীর মাতা মোছাম্মৎ মরিয়ম খাতুনের মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com