শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাইপাস সড়কে এক ব্যক্তির ৫০ হাজার টাকা ছিনতাইকারী

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলার আলোচিত মাদক সম্রাট রাজু এখন নেমেছে নতুন ধান্দায়। জড়িয়ে পরেছে ছিনতাইয়ের পেশায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে ও তার পুত্র রুবেল মিলে এক পথচারীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ৫০ হাজার টাকা। প্রকাশ্যে-দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জানা যায়, উল্লেখিত সময়ে বড় বহুলার আরজু মিয়ার পুত্র  ইলেক্টিশিয়ান হিরা মিয়া (৩৫) মোটর সাইকের যোগে নিজ বাড়ী থেকে শহরের চৌধুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি শহরের ২ নং পুল এলাকার বাইপাস সড়কের টেনু মিয়ার খামার বাড়ীর নিকট পৌছা মাত্র মাদক সম্রাট রাজু ও তার পুত্র রুবেল মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় তারা হিরা মিয়াকে মারধোর করে তার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরেস্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হিরা মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যপারে সংশ্লিষ্ট চিকিৎসক এ প্রতিবেদককে জানিয়েছেন গুরুতর আঘাতের কারণে তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। আহত হিরা মিয়া জানান, উল্লেখিত সময়ে তিনি চৌধুরী বাজারের ব্যবসায়ী ফারুক মিয়ার পাওনা ৫০ হাজার টাকা পরিশোধ করার জন্য মোটর সাইকেল যোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com