বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহর ও মিরপুর বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০১৫
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও বাহুবলের মিরপুর এলাকায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর, উম্মে কুলসুম ও রুবাইয়া আফরোজ গতকাল পৃথক অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় রাস্তার উপর গরু-ছাগল জবাই করে পরিবেশ নোংরা করার অভিযোগে দুই কসাইকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর। এদিকে একই দিন দুপুরে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। অভিযানকালে লাইসেন্স না থাকায় এবং অত্যাবশ্যকীয় পণ্য আইনে শাহজাদী স্টোর, দাদিমা স্টোর ও মিতালী স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স আল মোবারক হোটেল, নিউ মনি ফ্যাশন ও কামাল স্টোরকে ৫শ’ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com