শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে নদীতে ডুবে প্রতিবন্ধি যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামে খোয়াই নদীতে ডুবে জসিম উদ্দিন (১৭) নামে এক প্রতিবন্ধি যুবক মারা গেছে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। নদীতে ডুবার একদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসারগাঁও গ্রামের জসিম উদ্দিন একজন বাক প্রতিবন্ধি। পায়েও তার সমস্যা রয়েছে। বুধবার দুপুরে সে খোয়াই নদীতে গোসল করতে নামে। পানিতে ডুব দিয়ে সে গভীরে চলে গেলে সাতার না জানায় আর মোহনায় আসতে পারেনি। তার সাথে থাকা অন্য শিশুরা দৃশ্যটি দেখলেও কথা বলতে না পারায় হাবুডুবু খাওয়া জসিম কাউকে কিছু বোঝাতে পারেনি। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। এ খবর পাওয়ার পর জসিমের পরিবারের লোকজন নদীতে খোঁজাখুজি করে না পেয়ে চুনারুঘাট থানা ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে জসিমের লাশ খুজতে যান। এ সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে গোলগাঁও গোদারাঘাট এলাকায় লাশটি ভেসে উঠে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফছার উদ্দিন জানান, ডুবুরিরা জসিমের লাশ খুজতে থাকা অবস্থায় খবর আসে গোলগাঁও গোদারাঘাট এলাকায় লাশটি ভেসে রয়েছে। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com