রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাশিপুরে রান্না করতে গিয়ে জ্বলসে গেছে গৃহবধূর শরীর

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে ভাত রান্না করতে গিয়ে মিলন রানী (৫৫) নামে এক গৃহবধুর পুরো শরীর জ্বলসে গেছে। সে ওই গ্রামের হরিদাস রায়ের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মিলন রানী দুপুরের ভাত রান্না করার জন্য চুলোয় আগুন ধরাতে গেলে আগুন কাপড়ে লেগে যায়। মুহুর্তেই সারা শরিরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় চিৎকার শুরু করে। লোকজন আসতে আসতে তার সারা শরীর আগুনে জ্বলসে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। মেডিকেল অফিসার আলী হায়দার খন্দকার জানান, আগুনে তার বুক, নাভি, হাতসহ ৭০ ভাগ অংশ জ্বলসে গেছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে। তবে অর্থের অভাবে ঢাকা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সুচিকিৎসা নিয়ে সংশয় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com