রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

পুলিশের দায়েরকৃত ৪টি মামলায় আদালতে আত্মসমর্পণ ॥ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে সৈয়দ মুশফিক আহমেদ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, বিএনপি’র লাগাতার অবরোধ চলাকালে শহরের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, পুলিশের সাথে সংঘর্ষ ইত্যাদি অভিযোগে সৈয়দ মুশফিক আহমেদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৪টি মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেফতার করতে হন্যে হয়ে খুজতে থাকে। বার বার অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতার করতে না পেরে তার বাসাবাড়ি তছনছ করা হয়। এদিকে অবরোধ চলাকালে পুলিশের দায়েরকৃত ওইসব মামলায় গ্রেফতার এড়িয়ে সৈয়দ মুশফিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা চোরাগোপ্তাভাবে আন্দোলন চালিয়ে যেতে দেখা যায়।
এদিকে দীর্ঘদিন পুলিশী গ্রেফতার এড়িয়ে সৈয়দ মুশফিক আহমেদ গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে দায়েরকৃত ৪ মামলায় জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৩টি মামলায় তার জামিন মঞ্জুর করলেও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com