শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে মলম পার্টির খপ্পরে শিক্ষক ॥ সর্বস্ব খোয়া

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মলম পার্টির খপ্পরে পড়ে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এক শিক্ষক সর্বস্ব হারিয়েছেন। এ ঘটনায় হবিগঞ্জে শিক্ষকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, ওই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম গত শনিবার দুপুরে শহরের কলাপাতা হোটেল থেকে চা খেয়ে বের হলে রাস্তায় অপরিচিত যুবক তাকে আটকে বলে আমি অনন্তপুরের গাড়ি চালক কবির। স্যার ভালো আছেন, তখন স্যার বলেন, আমিতো আপনাকে চিনি না। সাথে সাথে ওই যুবক স্যারের কাধেঁ হাত দিলে চেতন হারান। এক পর্যায়ে প্রতারক শিক্ষকের পকেটে থাকা টাকা বের করে গুনে দেখে বলে আপনার কাছে এত টাকা। চেতনহীন শিক্ষক কিছু বুঝতে না পারায় ওই যুবক গুনে দেখে ১০ হাজার টাকা। এসময় সে স্যারকে ৪শ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়ে যায়। স্যার টমটমে উঠে হাই স্কুলে যেতে চাইলে ভুলবশতঃ জে কে এন্ড হাই স্কুলের সামনে পরে রূপালী ম্যানসনে তার হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সরকারি বৃন্দাবন কলেজের সামনে যান। এভাবে পুরো শহর ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেলে হঠাৎ করে তার চেতনা ফিরে। তিনি বুঝতে পারেন মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। বিষয়টি তার সহপাঠী রাজনগর এলাকার মোঃ আব্দুর রফিকসহ অন্যান্যদের জানান। তারা ছুটে গিয়ে স্যারকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। এ ঘটনায় শিক্ষক মহলে আতংক বিরাজ করছে। আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com