মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মালয়েশিয়ায় নির্মাণ কাজে দুর্ঘটনায় বানিয়াচংয়ের যুবকের মৃত্যু ॥ লাশ দেশে আনতে সরকারের কাছে আকুতি

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ায় নির্মাণাধীন ছয়তলা একটি ভবন থেকে ইট মাথায় পড়ে রজব আলী (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের মন্নাফ আলীর ছেলে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় মারা যান রজব আলী। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছে তার পরিবার।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রজব আলী মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় কাজ করছিলেন। এ সময় ৬তলা থেকে একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মামা জিয়াউদ্দিন মোবাইল ফোনে এ খবর পরিবারকে জানিয়েছেন। এক বছর বয়সী কন্যা সন্তানের জনক রজব আলীর মৃত্যু সংবাদে পরিবারে চলছে শোকের মাতম। জমি বিক্রি ও ধারদেনা করে জ্যেষ্ঠ সন্তান রজব আলীকে বিদেশে পাঠান মন্নাফ আলী। রজব আলীর পাঠানো টাকাতেই কোনো মতে চলতো তাদের সংসার। কিন্তু রজবের মৃত্যুতে সে পথ এখন বন্ধ হয়ে গেছে। উপার্জনক্ষম পুত্র শোক ও ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র মন্নাফ আলী। ছেলের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মন্নাফ আলী। তিনি ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com