বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সিএনজি শ্রমিককে বাস শ্রমিকের মারধর ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মিরপুরে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে রাখে সিএনজি শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে যাত্রী উঠনো নিয়ে বাস শ্রমিক ও সিএনজি চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মিরপুরের এক সিএনজি চালককে মারধর করে বাস শ্রমিকরা। এ ঘটনায় মিরপুর সিএনজি শ্রমিকদের জানাজানি হলে তারা মিরপুর সড়ক অবরোধ করে রাখে। তাৎক্ষনিক আহত শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি। অবরোধের খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাহুবল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারামারির ঘটনা ঘটছে তা সমাধান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com