শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি আবু জাহিরের প্রচেষ্ঠায় দেড় কোটি টাকা মূল্যের জায়গা পেল বৃন্দাবন সরকারী কলেজ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরের প্রচেষ্ঠায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫ শতাংশ জায়গা পেল বৃন্দাবন সরকারী কলেজ। চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্জ মাসুদ আহমেদ চৌধুরীর নিজস্ব সম্পত্তি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এই জায়গা কলেজের নামে দান করেন। বৃন্দাবন সরকারী কলেজ এর একাডেমিক ভবনের সামনের পরিত্যক্ত জায়গা দান করায় সংসদ সদস্য এবং কলেজ কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংসদ সদস্য আবু জাহির বলেন, মাসুদ চৌধুরীর এই দান হবিগঞ্জের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল জায়গার কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য, অধ্যক্ষ এবং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাসুদ চৌধুরী বলেন, আমার জীবনের আর কোন চাওয়া পাওয়া নেই। নিজের এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আমার জীবনের একটি বড় স্বপ্ন ছিল বৃন্দাবন কলেজের জন্য কিছু করব। আজ সেই আসা পুর্ণ হলো। আজ নিজেকে ভারমুক্ত মনে করছি।
উল্লেখ্য, এই জায়গাটি পাওয়ায় কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমে সুবিধার পাশাপাশি ভবনের সৌন্দর্য বৃদ্ধি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com