রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঘাতক স্বামী ২৩ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ঘাতক স্বামী নফিজ উল্লা (৫০)কে ২৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। প্রায় দুই যুগ ধরে ছদ্মনামে আত্মগোপনে ছিল নফিজ উল্লা। সে নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের মৃত লেবাছ উল্লার ছেলে। গত বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নফিজ উল্লা একই গ্রামের তার চাচাতো বোন ইউছুপ উল্লার মেয়ে শাহিদা আক্তারকে বিয়ে করে। ১৯৯০ সালে স্ত্রী শাহিদাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় নফিজ। এ ব্যাপারে নিহতের পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৯৯২ইং সনে হবিগঞ্জের বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক আসামী নফিজ উল্লাকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। কিছু দিন পর নফিজ উল্লা দ্বিতীয় বিয়ে করে শ্রীমঙ্গল থানার মির্জাপুর ইউনিয়নের ভবানপুর এলাকায় নিজস্ব ঘর-বাড়ি করে ছদ্মনাম কুঠন মিয়া ওরপে কুঁিট নামে বসবাস করে আসছিল। দীর্ঘ ২৩ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফ উল্লার নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় নফিজ উল্লাকে ভবানপুর থেকে গ্রেফতার করে। এ সময় নফিজ নিজেকে কুটি বলে দাবী করে পুলিশকে ফাঁকি দেয়ার চেষ্টা করলে পুলিশ নবীগঞ্জের বুড়িনাও গ্রামে তাকে নিয়ে এসে স্থানীয় মুরুব্বীয়ান এবং তার আত্মীয় স্বজনদের শনাক্তমতে থানায় নিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার তাকে র্কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com