মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৪৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউপি হল রোমে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং এর কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি আইসি এস আই ধর্মজিত সিনহার উপস্থপনায় ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো: আব্দুল বাতেন খাঁন। এতে আরো বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোঃ আবু সাইদ এওলা, গোলাম হোসেন, সুজাত চৌধুরী, বাহার আলী, মাহবুব আলম খসরু, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাবেক মেম্বার মতব্বির হোসেন, ইউপি সদস্য ফখরুল ইসলাম ফখরু, ইউপি সদস্য ফজলুল হক, মোঃ খালিছ মিয়া, ইউপি মহিলা ইউপি সদস্য সুনিতা রানী শ্বর্মা, মল্লিকা রানী পাল, সন্ধা রানী সরকার, মুস্তফা মিয়া, মিলন মিয়া, আব্দুর রহমান, কাপ্তান মিয়া, মাওলানা ক্বারী আব্দুর রহিম চৌধুরী, সুপান মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন তার বক্তব্যে বলেন, মাদক, জুয়া, চোর, ডাকাত সহ কোন অপরাধীদের সাথে কখনো আপোষ নেই। অপরাধী যে বা যারাই হোক আইনের আওতায় আনতে হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, নবীগঞ্জ থানার সর্বস্তরের সকলের সহযোগীতায় তিনি কাজ করতে চান। এতে কোন ধরনের দালাল বা প্রতারকদের কখনো প্রশ্রয় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com