মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিভিন্ন প্রকল্পে এমপি কেয়া চৌধুরী’র ৫০ মে:টন গম ও ১০ লাখ টাকা বরাদ্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুকুলে ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে নবীগঞ্জ-বহুবল নির্বাচনী এলাকায় ২য় পর্যায়ে ৫০ মে:টন গম ও ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রকল্পগুলো হচ্ছে-ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সোলার স্থাপন ও রাস্তায় মাটি ভরাট কাজে ১লাখ ৫০হাজার টাকা। আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয়ে মসজিদে সোলার স্থাপন ও মাঠ সংস্কার কাজে ২লাখ। পশ্চিম অমৃতা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন, আসবাবপত্র ও মাঠ সংস্কার কাজে ২লাখ টাকা। বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির অফিস ঘর নির্মান কাজ ১লাখ ৫০হাজার টাকা। হাসনাবাদ জামে মসজিদে সোলার স্থাপন ও হাসনাবাদ গ্রামের শামসু মিয়া বাড়ির নিকট হইতে মধুপুর বৃন্দাবন রাস্তা সংযোগ স্থলে রাস্তার মাটির কাজ ৮ মেট্রিক টন গম, সুচিন গ্রামের শাহী ঈদগাহ সংস্কার মাটি ভরাট ও কালভার্ট সংস্কার কাজে ৯ মেট্রিক টন। শ্রীমতপুর গ্রামের মক্তবে সোলার স্থাপন ও উত্তরহাটির হইতে হাওরের মরা গাং পর্যন্ত রাস্তা মাটি ভরাট ও ইটসলিং কাজে ১লাখ ৫০হাজার। রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে সোলার স্থাপন ও আসবাবপত্র বাবদ ৮ মেট্রিক টন। পাগলনাথ মন্দির নির্মান ও কবরস্থান হইতে মসজিদের রাস্তা সংস্কার ৯ মেট্রিক টন। শ্রী-শ্রী রাখাল ঠাকুর বৃক্ষ প্রাঙ্গন মন্দির সংস্কার ভুবিরবাগ গ্রামের ২নং সরকারী প্রাথমিক স্কুলের পশ্চিম রাস্তা হতে বটবৃক্ষ রাস্তা পর্যন্ত মাটির কাজ ৮মেট্রিক টন। দেউন্দি চা বাগানে সৎসঙ্গ মন্দিরে সোলার স্থাপন ও প্রতিক থিয়েটার মঞ্চ নির্মান কাজে ১লাখ ৫০হাজার টাকা এবং ধরাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন ও মাঠ সংস্কার দক্ষিণ সুরমা সিলেট সদর ৮মেট্রিক টন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com