শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ মটর মালিক গ্র“পের বার্ষিক সাধারন সভা ও নবনির্বাচিত কার্য নির্বাহক কমিটির শপথ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ মটর মালিক গ্র“পের বার্ষিক সাধারন সভা ও নব নির্বাচিত কার্য নির্বাহক কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান গতকাল ১৩ মে বুধবার বেলা ১১টার দিকে শহরের অনামিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ মটর মালিক গ্র“পের আহবায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী, সদস্য সচিব ও বিদায়ী সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুর রহমান চৌধূরীর পরিচালনায় শুরুতে কুরআন তেলায়াত করেন মোঃ হেলাল উদ্দিন, গীতা পাঠ করেন বিদ্যুৎ রঞ্জন পাল ও দোয়া পরিচালনা করেন হাজী মুজিবুর রহমান চৌধূরী। সভায় গ্র“পের যে সকল সদস্য মৃত্যু বরন করেছেন তাদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান লেবু নব নির্বাচিত কার্যÑনির্বাহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী, কার্যকরি সভাপতি আলহাজ মোঃ শামছু মিয়া চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ সিরাজ উদ্দিন খাঁন, সহ-সভাপতি আলহাজ মোঃ শাহাদত হোসেন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহনুরুর রহমান, সিলেট লাইন আহ্বায়ক হাজী মোঃ জিতু মিয়া, যুগ্ম আহ্বায়ক হাজী বুলবুল মিয়া, দীপাল চক্রবর্তী, মোঃ খোরশেদ আলী, হাজী আবুল হোসেন চৌধুরী, দিজেন্দ্র পাল চৌধুরী, মোঃ আনোয়রুল ইসলাম, মোঃ হাসান বশীর রুবেল, বিদ্যুৎ রঞ্জন পাল, মোঃ ফজলুল হক কাজল, হাজী মালেক চৌধুরী, হাজী আব্দুল কাদির, সৈয়দ আব্দুল মন্নান, মোঃ আমিনুজ্জামান জোয়াহির, আহসান আহমেদ খাঁন, মোঃ আব্দুল হক, কাবুল কুমার পাল, মাধবপুর লাইন আহ্বায়ক মোঃ দিদার হোসেন, মোঃ শাহজাহান মিয়া, একে এম রেজাউল করিম, নির্মল চন্দ্র পাল, মাধবপুর বিশ্বরোড লাইন আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক অজিত রঞ্জন রায়, মোঃ জিতু মিয়া, শ্রীমঙ্গল লাইনের যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলু মিয়া, মোঃ আছান উল্লা, নবীগঞ্জ লাইনের মোঃ জুয়েল মিয়া, মোঃ নানু মিয়া, মোঃ ছিদ্দিক আলী, মোঃ জিতু মিয়া, লাখাই লাইনের মোঃ জাহির মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ ছুরক মিয়াকে শপথ বাক্য পাঠ করান। নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে আয় ব্যয় ও দায়িত্ব হস্তান্তর করেন।
২য় অধিবেশনে হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শংখ শুভ্র রায় এর পরিচালনায় সভায় আগত অতিথিদের ফুল দিয়ে বরন ও শূভেচ্ছা জানানো হয়। অতিথিদের মধ্যে নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জমির আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সজিব আলী, দিগন্ত পরিবহনের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, দিগন্ত পরিবহন হবিগঞ্জÑলাখাই রোডের পরিচালক মোঃ জামাল মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জেলা ইমা মালিক সমিতির সভাপতি এমদাদুর রহমান বাবুল, জেলা ট্রাক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কাজী মলাই মিয়া, জেলা ট্রাক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিনের সভাপতি ইয়াদুল হোসেন লুদু, জেলা ইমা মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহামান, দিগন্ত পরিবহন হবিগঞ্জÑলাখাই রোডের পরিচালক আবু লাল মিয়া ও পরিচালক আলগীর হোসেন শহীদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com