সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সায়হাম ফিউচার নির্মাণে কোন বাধা নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরে অবস্থিত সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণে কোন বাধা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়। গত ২৯ মার্চ সকাল সাড়ে ১১টায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাধবপুরের সোনাই নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুর উদ্দিন সভার কার্যবিবরণী পাঠ করেন। সভায় ২০১১ সালে ২ অক্টোবর কাননগো সুশীল বিকাশ চাকমা, ২০১৩ সালের ২৯ মে এসি ল্যান্ড, একই তারিখে কাননগো মোঃ বশির আহম্মেদের, ২০১১ সালের ১২ ডিসেম্বর  আবারও কাননগো সুশীল বিকাশ চাকমা, ২০১১ সালের ১৩ অক্টোবর উপজেলার নির্বাহী অফিসার এবং ২০১২ সালের ২ জানুয়ারী এ ডি সি (রেভিনিউ) এর সায়হাম ফিউচার কমপ্লেক্স এর তদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জে কে বড়ালের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  প্রতিবেদন ও অভিযোগ পর্যালোচনা করে নৌ-মন্ত্রনালয় সিদ্ধান্ত গ্রহণ করে যে, জে কে বড়ালের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, সায়হাম ফিউচার কমপ্লেক্স সোনাই নদী দখল করে নয়, তাদের নিজস্ব জায়গায় এটি নির্মাণ করছে। তাই সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণে কোন বাধা নেই।
উল্লেখ্য, সায়হাম ফিউচার কমপ্লেক্সটি নির্মাণ করছে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com