বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং সড়কের ব্রীজগুলো ঝুকিঁপূর্ণ ॥ ট্রাক্টর পড়ে আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সড়কে বেশ কটি বেইলী ব্রীজ ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ওই ব্রীজ দিয়ে চলাচল করছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে হতহাতের ঘটনা ঘটতে পারে। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ থেকে বানিয়াচং পর্যন্ত বেইলী ব্রীজসহ ১০টি ব্রীজ রয়েছে। এর মধ্যে আতুকুড়া, রতœা ও শুটকি ব্রীজটি বেশি ঝুঁকিপূর্ণ। ব্রীজের গোড়া ভেঙ্গে খান খান হয়ে গেছে। এছাড়া ব্রীজের উপর স্লিপার, খানা খন্দকে পরিণত হয়েছে। এই সব ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে।
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, শুটকি ব্রীজ দিয়ে ঝুকি নিয়ে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এসময় শুটকি ব্রীজের স্টীলের পাত ভেঙ্গে ট্রাক্টরের চাকা গর্তে পড়ে যায়। এতে আহত হয় ২ জন। অনেকেই অভিযোগ করেন বারবার সড়ক ও জনপথ বিভাগকে বলেও এর কোন সমাধান হচ্ছে না। ব্রীজতো যেমন তেমন, রাস্তার আরো বেহাল দশা। এ রাস্তা দিয়ে চলাচল করলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আবার অনেক যানবাহন বিকল হয়ে যায়। এব্যাপারে আশু পদক্ষেপ নেয়া খুবই প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com